লেটেস্ট নিউজ

মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা সূর্যের, বিশ্বকাপের আগে কিউয়ি বধের লক্ষ্য ভারতের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ অভিযানের ঠিক আগে জয়ের সরণিতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচের আগে আজ তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব-সহ সাত ক্রিকেটার। প্রথা মেনে ধুতি পরে মন্দিরে প্রার্থনা সেরে আসন্ন ম্যাচের জন্য আশীর্বাদ নেন রিঙ্কু সিং, কুলদীপ যাদবরা।

সিরিজ আগেই জিতে নিলেও চতুর্থ ম্যাচে হারের পর কালকের লড়াই ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে জয় দিয়ে সিরিজ শেষ করতে চাইছে মেন ইন ব্লু। আজ সকাল থেকেই মন্দির চত্বরে ক্রিকেটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন ভারতীয় তারকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *