লেটেস্ট নিউজ

মমতাকে ‘বরখাস্তের’ চিঠি: অভিনব প্রতিবাদে ১০০০ শিবির বিজেপির – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজিটাল যুগে ভিন্নধর্মী প্রতিবাদের পথে হাঁটছে বিজেপি যুব মোর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বরখাস্ত পত্র’ পাঠাতে রাজ্যজুড়ে ১০০০টি শিবির খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব শিবিরে ছাপানো পোস্টকার্ডে পথচলতি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে। যেখানে বেকারত্ব ও শিল্পহীনতার অভিযোগ তুলে ‘মাননীয়া’র পদত্যাগ দাবি করা হচ্ছে।

ফেব্রুয়ারি মাসজুড়ে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান চলবে। নবান্ন অভিযানে সরাসরি অনুমতি না পাওয়ার আশঙ্কায় চিঠির বাক্স হাতে কলকাতায় বিশাল মিছিল করতে পারে যুব মোর্চা। দেড় মাসের দীর্ঘ প্রস্তুতি শেষে এই কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তাপ ছড়ানোর সম্ভাবনা দেখা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *