‘মমতার চেয়ে কমিউনিস্টরা ভালো ছিল’, শিলিগুড়ির সভা থেকে বিস্ফোরক অমিত শাহ – এবেলা
এবেলা ডেস্কঃ
শিলিগুড়ির জনসভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মমতাদিদির বিদায়ের সময় হয়ে গিয়েছে। তিনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন।” রাজ্যের পিছিয়ে পড়ার জন্য বাম আমলকে দায়ী করলেও শাহের দাবি, মমতার শাসনের চেয়ে কমিউনিস্টরা ভালো ছিল। ২০২৬ সালকে বাংলায় পরিবর্তনের বছর হিসেবে ঘোষণা করে তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূলের অপশাসনের দিন শেষ হতে চলেছে।

