মমতার দিল্লি সফরের ব্লু-প্রিন্ট তৈরি, পাল্টা চালে রাজ্যে বিজেপি নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই দিল্লি সফরে যাচ্ছেন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও দলীয় সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকের ব্লু-প্রিন্ট প্রস্তুত। কেন্দ্রীয় বঞ্চনা ও সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কৌশল সাজাতে জাতীয় নেতাদের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা প্রবল।
পাল্টা কর্মসূচিতে দু’দিনের সফরে বঙ্গে এসেছেন বিজেপির নীতিন নবীন। আজ দুর্গাপুরে কোর কমিটির বৈঠকের পাশাপাশি ‘কমল মেলা’য় যোগ দেবেন তিনি। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিদায় নিচ্ছে শীত; দ্রুত বাড়বে তাপমাত্রা।

