মমতার পাশে অখিলেশ: বাংলায় বিজেপির ‘ষড়যন্ত্র’ নিয়ে বিস্ফোরক সপা প্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বিজেপি ও কেন্দ্রীয় সংস্থাকে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ইডির তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, “দিদির কাছে ইডি হেরেছে, এবার হারবে বিজেপি।” অখিলেশের দাবি, তৃণমূল সুপ্রিমোই বর্তমানে দেশজুড়ে বিজেপির প্রধান মোকাবিলা করছেন।
নির্বাচনী প্রেক্ষাপটে ‘এসআইআর’ (SIR) ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকেও নিশানা করেন অখিলেশ। তিনি অভিযোগ করেন, ভোটারদের নাম কেটে ভোট কমানোর ডিজিটাল ষড়যন্ত্র চলছে। তবে বাংলায় এই প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অখিলেশের মতে, মমতার হাত ধরে বাংলায় বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা।

