লেটেস্ট নিউজ

মমতার মানবিক সিদ্ধান্ত, এবার মৃতদের পরিবারেও সরকারি চাকরি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রক্রিয়ার সময় প্রাণ হারানো ৬১টি পরিবারের পাশে দাঁড়াল নবান্ন। শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের একজন সদস্যকে ‘স্পেশাল হোমগার্ড’ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সুযোগ পাবে। জেলাভিত্তিক তালিকায় রয়েছে পুরুলিয়া (১), বাঁকুড়া (১), নদিয়া (৩), পূর্ব মেদিনীপুর (৪), পশ্চিম মেদিনীপুর (৪), পূর্ব বর্ধমান (৫), হাওড়া (৩), মুর্শিদাবাদ (১১), উত্তর ২৪ পরগনা (২), কলকাতা (১), দক্ষিণ ২৪ পরগনা (৫), বীরভূম (৪), কোচবিহার (৩), উত্তর দিনাজপুর (৩), মালদা (৫), দক্ষিণ দিনাজপুর (১) এবং জলপাইগুড়ির (৫) জন। এই মানবিক পদক্ষেপের ফলে শোকাতুর পরিবারগুলো আর্থিক ও সামাজিক নিরাপত্তা পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *