মমতার হুঙ্কার: দিল্লির নির্বাচন কমিশন অভিযানে কাঁপবে রাজধানী? বিপাকে স্বরাষ্ট্র মন্ত্রক! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগে সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিযানের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূল সূত্রে খবর, দিল্লিতে বড়সড় বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেত্রী। ‘এসআইআর’ আতঙ্কে ৭৭ জনের মৃত্যুর অভিযোগ তুলে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনারকে চারটি কড়া চিঠি পাঠিয়েছেন, যা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরের দিনক্ষণ জানতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে কেন্দ্র। বিশেষত, সম্প্রতি ইডি অভিযান ও আইপ্যাক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল সাংসদদের ঝটিকা ধর্নায় অস্বস্তিতে পড়েছে দিল্লি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ভ্যানিশ কুমার তৈরি থাকুন’ মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্য তৃণমূল নেতাদের দাবি, মমতার এই ঝটিকা অভিযানের পরিকল্পনা বিরোধীদের জন্য বড় চমক হতে চলেছে। এখন দেখার, কবে দিল্লির রাজপথে লড়াইয়ের ডাক দেন মমতা।

