মমতা সরকারের উপহারে খুশির হাওয়া, সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য অ্যাড-হক বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের ১৯ মার্চের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর বোনাসের পরিমাণ ৬,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৪০০ টাকা করা হয়েছে।
রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারসহ কলকাতা পুলিশ ও ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা সরাসরি এই আর্থিক সুবিধা পাবেন। রাজ্যপাল আর এন রবির অনুমোদনের পর অর্থ দপ্তরের সুপারিশে এই বর্ধিত বোনাস কার্যকর করা হয়েছে। নির্বাচনের আগে সরকারের এই পদক্ষেপ ভলান্টিয়ারদের মনোবল বাড়াতে এবং বাড়তি আর্থিক স্বস্তি দিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

