মরুভূমির হাহাকার মুছে ফেলতে জ্যাকলিনকে বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিলেন সুকেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
কারাগারে বন্দি থাকলেও প্রেম দিবসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে চমকে দিতে ভোলেননি সুকেশ চন্দ্রশেখর। প্রেয়সীকে দেখতে না পাওয়ার যন্ত্রণাকে মরুভূমিতে হারিয়ে যাওয়ার সঙ্গে তুলনা করে একটি আবেগঘন চিঠি লিখেছেন তিনি। ভালোবাসার নিদর্শন হিসেবে জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন সুকেশ, যাতে অভিনেত্রীর নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।
চিঠিতে সুকেশ দাবি করেছেন যে এই উপহারটি সম্পূর্ণ তাঁর কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা। মুম্বইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই আয়োজন। আইনি জটিলতার জন্য ক্ষমা চেয়ে সুকেশ স্পষ্ট জানিয়েছেন যে জ্যাকলিনের ওপর অন্য কোনও পুরুষের অধিকার নেই এবং তাঁদের প্রেমই সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেবে।

