লেটেস্ট নিউজ

মল্লিকবাজারে চারতলা ভবনে ভয়াবহ আগুন: আতঙ্কিত এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার মল্লিকবাজারে একটি ঘিঞ্জি এলাকার চারতলা ভবনে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের শিখা ও কালো ধোঁয়ায় দ্রুত পুরো এলাকা ঢেকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হলেও ভেতরে দাহ্য পদার্থ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘিঞ্জি পরিবেশের কারণে বর্তমানে পাশের ভবন থেকে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *