লেটেস্ট নিউজ

মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে নেপালে চরম উত্তেজনা ও ভারত সীমান্ত সিল – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের ধনুসা জেলায় একটি মসজিদে ভাঙচুরের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই উত্তাল হয়ে উঠেছে ভারত সীমান্তবর্তী বীরগঞ্জ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করেছে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করলে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে প্রশাসন। সাম্প্রদায়িক এই অস্থিরতার জেরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারত-নেপাল সীমান্ত এলাকা সম্পূর্ণ সিল করে দিয়েছে ভারত সরকার। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। নেপালে কর্মরত বহু ভারতীয় শ্রমিক নিরাপত্তার স্বার্থে বর্তমানে দেশে ফিরতে শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই দেশেই কড়া সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *