লেটেস্ট নিউজ

মহাকাশে বিপত্তিতে ফেলতে পারে হাজার হাজার গ্রহাণু, উদ্বেগে নাসার বিজ্ঞানীরা

পৃথিবীর আশেপাশে ঘুরে বেড়ানো হাজার হাজার গ্রহাণু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা। গবেষক কেলি ফাস্ট জানিয়েছেন, প্রায় ১৫ হাজার মাঝারি আকারের বস্তু বা গ্রহাণু চিহ্নিত করা এখনও সম্ভব হয়নি। ১৪০ মিটার চওড়া এই বস্তুগুলো রাডারে ধরা না পড়লেও জনবহুল এলাকায় আছড়ে পড়লে ছোটখাটো শহর ধ্বংস করার ক্ষমতা রাখে। বিজ্ঞানীদের ভাষায় এগুলোকে ‘সিটি কিলার’ বলা হচ্ছে, যা বর্তমানের শক্তিশালী টেলিস্কোপেও ধরা পড়ছে না।

বিজ্ঞানীরা বড় আকারের গ্রহাণুগুলোর অবস্থান জানলেও মাঝারি আকারের এই বস্তুগুলোর গতিবিধি নিয়ে অন্ধকারে রয়েছেন। নাসার গ্রহাণু গবেষণা দলের প্রধান ন্যান্সি শাবট সতর্ক করেছেন যে, মহাকাশযানগুলোও এই ধরনের গ্রহাণুর আঘাত থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। গত বছর ‘ওয়াইআর৪’ নামক একটি ফুটবল মাঠের সমান গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাওয়ার পর বিজ্ঞানীদের নজরে আসে, যা এই ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে।

বর্তমানে বিজ্ঞানীরা ১৪০ মিটারের বেশি চওড়া গ্রহাণুগুলোর মাত্র ৪০ শতাংশের সন্ধান পেয়েছেন। বাকি ৬০ শতাংশের অবস্থান অজানা থাকায় যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য বিপর্যয় এড়াতে নাসা এখন এই অদৃশ্য গ্রহাণুগুলোর সন্ধান চালানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে জনবহুল অঞ্চলগুলো রক্ষায় নিরন্তর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *