লেটেস্ট নিউজ

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের ইতিহাসে নয়া অধ্যায়। রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপি (NCP) নেত্রী সুনেত্রা পাওয়ার। শনিবার বিকেল ৫টায় রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নেন ৬২ বছর বয়সী এই নেত্রী।

অজিত পাওয়ারের প্রয়াণের পর এনসিপি বিধায়করা সুনেত্রাকেই তাঁদের সংসদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচিত করেন। বর্তমানে কোনও কক্ষের সদস্য না হওয়ায়, সাংবিধানিক নিয়ম মেনে আগামী ৬ মাসের মধ্যে তাঁকে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *