লেটেস্ট নিউজ

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার, শপথ মঞ্চে আবেগে ভাসলেন কর্মীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রের রাজনীতিতে শনিবার এক নয়া ইতিহাস সৃষ্টি হলো। মুম্বইয়ের লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারের উত্তরসূরি হিসেবেই তাঁর এই দায়িত্ব গ্রহণ।

রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শপথ গ্রহণের সময় পুরো অনুষ্ঠান জুড়ে ধ্বনিত হয় ‘অজিত দাদা অমর রহে’ স্লোগান। প্রয়াত নেতার স্মরণে দলীয় নেতা-কর্মী ও অনুগামীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান ঘটনাক্রম:

  • ঐতিহাসিক মুহূর্ত: মহারাষ্ট্রের প্রশাসনিক ইতিহাসে এই প্রথম কোনো মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন।
  • রাজনৈতিক প্রেক্ষাপট: গত বুধবার বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকাল প্রয়াণের পর এনসিপির অজিত গোষ্ঠী সর্বসম্মতিক্রমে সুনেত্রাকে তাঁদের নেতা নির্বাচিত করে।
  • মোদীর শুভেচ্ছা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনেত্রা পাওয়ারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তিনি অজিত পাওয়ারের আসামাপ্ত স্বপ্নগুলো সফলভাবে পূরণ করবেন।

অজিত পাওয়ারের মৃত্যুর মাত্র তিন দিনের মাথায় এই দায়িত্ব গ্রহণ মহারাষ্ট্রের মহাযুতি জোটের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল। এখন দেখার, প্রয়াত স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার সুনেত্রা কতটা শক্ত হাতে সামলাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *