মহাশিবরাত্রিতে শিবের আশীর্বাদ পেতে চান? সকালে করুন এই কাজ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে পালিত হবে পবিত্র মহাশিবরাত্রি। মহাদেব বা আশুতোষ অল্প ভক্তিতেই সন্তুষ্ট হন, তবে শাস্ত্র মতে কেবল একদিন নয়, বরং প্রতিদিনের কিছু বিশেষ অভ্যাস ভাগ্য বদলে দিতে পারে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং পরিচ্ছন্ন হয়ে দিনের শুরু করা শিবের কৃপা লাভের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়।
সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ এবং প্রকৃতির সেবা করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। এরপর অন্তত দশ মিনিট নিরিবিলি স্থানে বসে ধ্যান করলে মানসিক শান্তি ও একাগ্রতা আসে। নিয়মানুবর্তিতা এবং শুদ্ধ মনে দিন শুরু করলে মহাদেব দ্রুত তুষ্ট হন, যা ভক্তের জীবনকে সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত করে তোলে।

