মহাশিবরাত্রি ২০২৬: ১৫ না ১৬ ফেব্রুয়ারি? জেনে নিন শিবপুজোর নির্ঘণ্ট ও সঠিক তারিখ – এবেলা
এবেলা ডেস্কঃ
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হবে ২০২৬ সালের মহাশিবরাত্রি। আগামী ১৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যা ৫:০৪ মিনিটে চতুর্দশী শুরু হয়ে পরদিন ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫:৩৪ মিনিটে শেষ হবে। যেহেতু মহাশিবরাত্রির প্রধান পুজো ও নিশীথ কালের আরাধনা মধ্যরাত্রিতে সম্পন্ন হয়, তাই শাস্ত্রীয় বিধান অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি দেশজুড়ে মহাশিবরাত্রি উৎসব ও ব্রত পালিত হবে। ভক্তদের বিভ্রান্তি দূর করতে এই তারিখটিই নিশ্চিত করা হয়েছে।
মহাশিবরাত্রির মাহেন্দ্রক্ষণে চার প্রহরে মহাদেবের পুজোর বিশেষ নির্ঘণ্ট রয়েছে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:১১ মিনিট থেকে শুরু করে ১৬ ফেব্রুয়ারি ভোর ৬:৫৯ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় নির্ধারণ করা হয়েছে। ব্রত পালনের পর পারণের সময় ১৬ ফেব্রুয়ারি সকাল ৬:৩৩ থেকে দুপুর ৩:১০ পর্যন্ত। শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক এবং ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপের মাধ্যমে দেবাদিদেবের আরাধনা শেষ করে ব্রত ভঙ্গ করা যাবে।
