মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে গান গাইবেন দেবলীনা নন্দী – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনকাহিনী এবার ফুটে উঠবে বড় পর্দায়। এই বায়োপিকের গানে কণ্ঠ দিতে চলেছেন জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। প্রযোজক রানা সরকার জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় মহুয়ার সঙ্গে মিল থাকায় এবং আবেগকে নিপুণভাবে ফুটিয়ে তুলতেই দেবলীনাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। দীর্ঘ বিরতি ও নানা বিতর্কের পর এই সুযোগকে কেরিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন দেবলীনা। পর্দার অঙ্কিতা আর নেপথ্যের দেবলীনার কণ্ঠ দর্শকদের এক অন্যরকম অনুভূতি দেবে বলে আশাবাদী নির্মাতারা। শীঘ্রই শুরু হবে এই বিশেষ প্রকল্পের রেকর্ডিংয়ের কাজ।

