লেটেস্ট নিউজ

মাচাদোর ট্রাম্পকে নোবেল ‘দান’: পদক হাতবদল হলেও ইতিহাসে নাম কার? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তাঁর নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। ট্রাম্প এই সম্মান গ্রহণ করার দাবি জানালেও প্রশ্ন উঠেছে পুরস্কারের আইনি মালিকানা নিয়ে। নরওয়ের নোবেল কমিটি স্পষ্ট জানিয়েছে, পুরস্কারের অর্থ বা পদক যে কাউকে দান করা সম্ভব হলেও ইতিহাসের পাতায় মূল বিজয়ীর নামই অপরিবর্তিত থাকবে।

মাচাদো পদকের পাশাপাশি প্রায় ১১ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার বা ১০ কোটি টাকারও বেশি পুরস্কার মূল্য পেয়েছেন। তবে ট্রাম্পকে তিনি এই বিপুল অর্থও দিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কমিটির মতে, ব্যক্তিগতভাবে পদক হস্তান্তরে তাদের কোনো নিষেধাজ্ঞা নেই, তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কেবল মনোনীত ব্যক্তির নামেই স্থায়ী থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *