মাঝআকাশে বোমাতঙ্ক! ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
কুয়েত থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা থাকার খবর আসতেই শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়। মাঝআকাশে এই হুমকির জেরে বিমানটিকে তড়িঘড়ি গুজরাটের আমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের পরপরই ১৮০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে বোম স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী পুরো বিমানটি তল্লাশি করছে। যদিও এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। বাড়তি সতর্কতায় বিমানবন্দর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

