লেটেস্ট নিউজ

মাঝআকাশে হারালো নিয়ন্ত্রণ হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারালেন পাইলট

হিমাচল প্রদেশের বীর বিলিংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক পাইলট। শুক্রবার বিকেলে এক পর্যটককে নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে প্যারাসুটটি রাস্তার ওপর আছড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পাইলট মোহন সিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরাতজোরে রক্ষা পেলেও এই ঘটনায় ওই পর্যটক সামান্য আহত হয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণেই মাঝআকাশে ভারসাম্য হারিয়েছিল প্যারাসুটটি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আবহাওয়াগত কোনো সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় বীর বিলিং এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *