মাঝনদীতে ফাটল, মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ – এবেলা
এবেলা ডেস্কঃ
বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীর ডুবো চড়ায় ধাক্কা লাগে ‘এমভি তামজীদ’ নামের একটি জাহাজের। সংঘর্ষের ফলে বার্জটির মাঝখানে বিশাল ফাটল তৈরি হয় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে। মুহূর্তের মধ্যেই মাঝনদীতে ডুবতে থাকে পণ্যবাহী জাহাজটি।
বিপজ্জনক পরিস্থিতিতে জাহাজে আটকে পড়া ১২ জন নাবিককে মৎস্যজীবী ও সাগর থানার পুলিশ যৌথ প্রচেষ্টায় উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জনই বাংলাদেশের নাগরিক। কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব নাকি যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

