লেটেস্ট নিউজ

মাঝরাস্তায় শুভেন্দুর কনভয়ে হামলা, পুলিশ ফাঁড়ির মেঝেতে বসে নজিরবিহীন বিক্ষোভ! – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, প্রায় ২০ জন দুষ্কৃতী বাঁশ ও লাঠি নিয়ে অতর্কিতে তাঁর গাড়িতে চড়াও হয়। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিনি দ্রুত চন্দ্রকোনা রোড ফাঁড়িতে পৌঁছে ইনচার্জের ঘরের মেঝেতে বসে পড়েন। গভীর রাত পর্যন্ত তাঁর এই অবস্থান বিক্ষোভ ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরাই সাধারণ কর্মীদের সরিয়ে দিয়েছেন এবং পুরো বিষয়টি একটি রাজনৈতিক নাটক। সাধারণ মানুষের ক্ষোভের কারণেই সেখানে স্লোগান দেওয়া হয়েছিল বলে পালটা দাবি শাসকদলের। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *