মাঝেমাসেই কি রান্নার গ্যাস শেষ হয়ে যাচ্ছে এই শীতে গ্যাস সাশ্রয়ের দুর্দান্ত কিছু কৌশল জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নাঘরে ছোট কিছু পরিবর্তন আনলে গ্যাসের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। রান্নার সময় সর্বদা পাত্রের আকার অনুযায়ী বার্নার বেছে নিন এবং নিয়মিত বার্নার পরিষ্কার রাখুন। নোংরা বার্নারে তাপ কম উৎপন্ন হওয়ায় গ্যাসের অপচয় বেশি হয়। এছাড়া রান্না করার সময় প্রেশার কুকার ব্যবহার করলে বাষ্পের চাপে খাবার দ্রুত সেদ্ধ হয়, যা জ্বালানি সাশ্রয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
একবারে বেশি পরিমাণে খাবার রান্না করা বারবার অল্প করে রান্না করার চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এতে বারবার চুলা জ্বালাতে হয় না এবং সময়েরও সাশ্রয় হয়। রান্না করার সময় পাত্র ঢেকে রাখলে তাপ বাইরে বের হতে পারে না, ফলে রান্না দ্রুত সম্পন্ন হয়। এই সহজ ও ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার আগের চেয়ে অনেক বেশিদিন চলবে এবং খরচও বাঁচবে।

