মাঝ আকাশে চরম বিপত্তি! দুর্যোগের কবলে মমতার বিমান – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টির দাপটে মাঝ আকাশেই আটকে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে ফেরার পথে প্রায় আধঘণ্টা ধরে তাঁর বিমান অবতরণ করতে না পেরে রানওয়ে সংলগ্ন বিভিন্ন এলাকার ওপর চক্কর কাটছে। আবহাওয়া দফতর আগেই উত্তর ২৪ পরগনায় বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। ঝড়ের তীব্রতা এতটাই বেশি যে দমদম বিমানবন্দরে নামার একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। পরিস্থিতি বুঝে বিমানটি বেহালার দিকে ঘুরে গেলেও সেখানেও তিনবার নামার চেষ্টায় সফল হওয়া যায়নি। বর্তমানে বিমানের জ্বালানির পরিমাণের ওপর ভিত্তি করে সেটিকে অন্ডালে ফিরিয়ে নেওয়া হবে নাকি অন্য কোথাও অবতরণ করানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বিমান কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত, মুখ্যমন্ত্রীকে বহনকারী বিমানটি এখনও নিরাপদ আশ্রয়ের খোঁজে মাঝ আকাশেই ঘুরপাক খাচ্ছে।

