লেটেস্ট নিউজ

মাঝ আকাশে যুদ্ধের বিভীষিকা! দুবাই বিমানবন্দরে আটকে মহাবিপদে পিভি সিন্ধু – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের জেরে চরম সংকটে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ব্রিটেন যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন তিনি।

শনিবার সকালে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি মিসাইল হামলার কারণে রণক্ষেত্রে পরিণত হয়েছে গালফ দেশগুলো। নিরাপত্তার খাতিরে দুবাই বিমানবন্দর থেকে সমস্ত উড়ান পরিষেবা আকস্মিক বন্ধ করে দেওয়া হয়। ঠিক সেই মুহূর্তেই কানেক্টিং ফ্লাইটের অপেক্ষায় সতীর্থদের নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিন্ধু। বিমানবন্দরের বাইরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ও যুদ্ধের ডামাডোলে আতঙ্কিত হয়ে পড়েছেন হাজার হাজার যাত্রী।

জানা গেছে, বর্তমানে সিন্ধু ও তাঁর দল নিরাপদ রয়েছেন। তবে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে। দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ভারত সরকার ও দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *