লেটেস্ট নিউজ

মাঞ্জার মরণফাঁদে পেঁচা, জীবন বাঁচাল দমকল বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘুড়ির মাঞ্জা সুতোয় আটকে বৈদ্যুতিক তারে ঝুলছিল একটি পেঁচা। নড়াচড়া করতে না পারায় যে কোনো সময় শিকারি পাখির কবলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিম্পরি-চিঞ্চওয়াড়ের দমকল কর্মীরা।

অত্যন্ত সতর্কতার সাথে পেঁচাটিকে নিচে নামিয়ে আনেন তারা। এরপর শরীরের সুতো কেটে উদ্ধার করা হয় পাখিটিকে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে পেঁচাটি সুস্থ রয়েছে। উদ্ধারকাজের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই দমকল বাহিনীর মানবিকতা ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *