লেটেস্ট নিউজ

মাঠেই চলল গুলি: মেক্সিকোয় ম্যাচ চলাকালীন হামলায় মৃত ১১ – এবেলা

এবেলা ডেস্কঃ

সেন্ট্রাল মেক্সিকোর গুয়াজুয়াতোতে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালীন ভয়াবহ বন্দুকবাজ হামলার ঘটনা ঘটেছে। এই অতর্কিত আক্রমণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। খেলার মাঠেই এমন রক্তক্ষয়ী সংঘাতের জেরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে এই নৃশংস হামলা মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। জনাকীর্ণ স্থানে এমন হামলার ঘটনায় দেশটির ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *