মাঠে নামার আগেই বড় ধাক্কা ভারত শিবিরে! পন্থের পরিবর্তে কিউয়ি সিরিজে সুযোগ পেলেন এই তারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগেই বড়সড় বিপাকে ভারতীয় দল। অনুশীলনে সাইড আর্ম থ্রোয়ারের বলে পেটের পেশিতে গুরুতর চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা উইকেটকিপার ঋষভ পন্থ। এমআরআই রিপোর্টে পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত চিকিৎসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিসিসিআই-এর পক্ষ থেকে পন্থের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে।
পন্থের শূন্যস্থান পূরণ করতে তড়িঘড়ি স্কোয়াডে যোগ দিয়েছেন তরুণ প্রতিভা ধ্রুব জুরেল। রবিবার ভডোদরায় প্রথম ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেন। তবে জুরেল সরাসরি প্রথম একাদশে জায়গা পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অভিজ্ঞ কে এল রাহুল উইকেটকিপার হিসেবে এগিয়ে থাকলেও, টিম ম্যানেজমেন্ট জুরেলকে খেলিয়ে রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ব্যবহারের কথাও বিবেচনা করছে।

