লেটেস্ট নিউজ

মাঠে ফিরেই শ্রেয়াসের বিধ্বংসী ব্যাটিং হিমাচলকে উড়িয়ে দেওয়ার বড় লক্ষ্য মুম্বইয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

চোট সারিয়ে ২২ গজে ফিরেই স্বমহিমায় মুম্বই অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ৮২ রানের এক অনবদ্য ইনিংস খেললেন তিনি। তাঁর এই মারকুটে ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। মুশির খান ও সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেন আইয়ার।

৩৩ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ২৯৯ রান তোলে। মুশির খানের বিধ্বংসী ৭৩ এবং সরফরাজ খানের ঝোড়ো ব্যাটিং ইনিংসটিকে আরও মজবুত করে। হিমাচলের বোলাররা উইকেটের দেখা পেলেও শ্রেয়াসের আক্রমণাত্মক মেজাজের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষ। চোট কাটিয়ে শ্রেয়াসের এমন প্রত্যাবর্তন আগামী ম্যাচগুলোর আগে মুম্বই শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *