লেটেস্ট নিউজ

মাত্র ১৪ বছর বয়সে প্রেমে পাগল করিনা কাপুর ছোটবেলার ভালোবাসার জন্য ভাঙলেন ঘরের তালা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটালেও, তাঁর কৈশোরের প্রেম ছিল অত্যন্ত নাটকীয়। মাত্র ১৪ বছর বয়সে এক যুবকের প্রেমে পড়েন বেবো। তবে মা ববিতা কাপুর মেয়ের এই সম্পর্ককে একেবারেই সমর্থন করেননি। করিনা যাতে ফোনে কথা বলতে না পারেন, তার জন্য ফোনটি একটি ঘরে তালাবন্ধ করে রাখা হত। কিন্তু জেদি করিনা হার মানেননি; এক রাতে মা বাইরে যেতেই ছুরি দিয়ে সেই ঘরের তালা ভেঙে বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে যান তিনি।

কৈশোরের এই অবাধ্যতা ও ভালোবাসার টানে করিনার নেওয়া পদক্ষেপ তাঁর মায়ের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে এবং মেয়ের মন ঘোরাতে শেষ পর্যন্ত কড়া সিদ্ধান্ত নেন ববিতা কাপুর। তিনি করিনাকে দেহরাদুনের একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। এর ফলে অভিনেত্রীর সেই প্রথম প্রেম আসাম্পূর্ণই রয়ে যায়। পরবর্তী জীবনে সইফ আলি খানের সঙ্গে ঘর বাঁধলেও, নিজের ছোটবেলার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা এক সাক্ষাৎকারে নিজেই শুনিয়েছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *