লেটেস্ট নিউজ

মাত্র ৫০ হাজার টাকার হিসেব চেয়ে ১০ বার চিঠি! কেন্দ্রের ‘অতি-সক্রিয়তায়’ তুঙ্গে নবান্ন-দিল্লি সংঘাত

কলকাতা: সাধারণ একটি হিসেব নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। রাজ্যে মানব পাচার রুখতে ‘অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট’ গড়ার জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় ৩ কোটি টাকা। সেই বিপুল অঙ্কের মধ্যে সিংহভাগ অর্থাৎ ২ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকার হিসেব অনেক আগেই বুঝিয়ে দিয়েছে নবান্ন। কিন্তু বাকি পড়ে থাকা সামান্য ৫০ হাজার টাকার হিসেব চেয়ে ইতিমধ্যেই ১০টি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নবান্ন সূত্রের খবর, সামান্য এই অর্থ নিয়ে কেন্দ্রের এই দফায় দফায় ‘রিমাইন্ডার’ পাঠানোকে সহজভাবে দেখছে না রাজ্য প্রশাসন। যেখানে বকেয়া পাওনা নিয়ে কেন্দ্র নীরব, সেখানে মাত্র ৫০ হাজার টাকার জন্য এই তৎপরতার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে ওয়াকিবহাল মহল। তবে নবান্ন জানিয়েছে, হিসেব চূড়ান্ত হয়ে গিয়েছে এবং আগামী মাসেই তা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *