মাথায় পেট্রোল ঢেলে জীবন্ত দগ্ধ! বাংলাদেশে হিন্দু নিধনের লোমহর্ষক কাহিনিতে কাঁপছে নেটদুনিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে একের পর এক হিন্দু ধর্মাবলম্বীদের ওপর বর্বরোচিত হামলায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের ডামুড্যায় খোকনচন্দ্র দাসকে সিএনজি থেকে নামিয়ে নৃশংসভাবে কুপিয়ে মাথায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। হামলাকারীদের চিনে ফেলায় এই পৈশাচিক পথ বেছে নেওয়া হয় বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের স্ত্রীর বুকফাটা আর্তনাদের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অন্যদিকে, যশোরের মণিরামপুরে রানাপ্রতাপ বৈরাগী নামে এক সংবাদ সম্পাদককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে হত্যা করেছে বাইকআরোহী তিন আততায়ী। একের পর এক হিন্দু হত্যার ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। সরকার ও প্রশাসন কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও মাঠপর্যায়ে রক্তক্ষয়ী সহিংসতা থামছেই না, যা জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

