মাদক সম্রাট এল মেনচোর মৃত্যুতে রণক্ষেত্র মেক্সিকো এবং প্রাণ হারালেন ২৫ জন জওয়ান – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:39 am
কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’র মৃত্যুর পর মেক্সিকোর পশ্চিমাঞ্চল কার্যত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ডনের পতনের পর মাদক কারবারিরা দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে। ব্যাপক অগ্নিসংযোগ ও সহিংসতার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ হাজার সেনা মোতায়েন করেছে প্রশাসন।
বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ২৫ জন ন্যাশনাল গার্ড এবং ৩০ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস নির্দিষ্ট পাঁচটি রাজ্যে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সাফল্যে উল্লাস প্রকাশ করলেও, একটি মার্কিন সংস্থা তাদের কর্মীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জননিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

