মাধুরো গ্রেফতার ইস্যুতে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি জিনপিংয়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাধুরোকে আটক এবং মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে একতরফা দাদাগিরি বলে অভিহিত করে আন্তর্জাতিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। বেইজিংয়ের দাবি, কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি ল্যাটিন আমেরিকায় চরম অস্থিরতা তৈরি করবে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে জিনপিং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে চরম বিশৃঙ্খল বলে বর্ণনা করেন। তিনি দেশগুলোর নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়া, ব্রাজিল ও মেক্সিকোর মতো দেশগুলোর সুরে সুর মিলিয়ে চীনও এই মার্কিন পদক্ষেপকে বিশ্বশান্তির জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

