লেটেস্ট নিউজ

মাধ্যমিক পাসেই সরকারি চাকরির দারুণ সুযোগ, সশস্ত্র সীমা বলে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর নিয়ে এল সশস্ত্র সীমা বল বা এসএসবি। শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই মিলতে পারে ২১ হাজার টাকার বেশি বেতনের এই সরকারি চাকরি। সম্প্রতি এসএসবির পক্ষ থেকে কনস্টেবল পদের বিভিন্ন ট্রেডে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পদের বিবরণ ও শূন্যপদ

সশস্ত্র সীমা বলের এই নিয়োগ প্রক্রিয়ায় ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, টেইলর, ওয়াশারম্যান এবং বারবার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮২৭টি।

যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তবে বিভিন্ন ট্রেড অনুযায়ী কারিগরি দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সরাসরি এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সেরে নিয়ে ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। মনে রাখবেন, বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বেতন ও নিয়োগ প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ৩ অনুযায়ী প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে। চূড়ান্ত নির্বাচনের আগে বাধ্যতামূলকভাবে মেডিকেল পরীক্ষাও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *