লেটেস্ট নিউজ

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকে কুয়োয় ফেলল বানর, অলৌকিকভাবে বাঁচাল একটি ডায়াপার – এবেলা

এবেলা ডেস্কঃ

ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার সেভানি গ্রামে এক হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০ দিনের এক শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে পাশের একটি কুয়োয় ফেলে দিয়েছে একটি বানর। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিতে বানরটি হামলা চালিয়ে শিশুটিকে ছিনিয়ে বাড়ির ছাদে উঠে যায়। গ্রামবাসীরা আতশবাজি ফাটিয়ে ভয় দেখালে আতঙ্কিত বানরটি শিশুটিকে কুয়োয় ফেলে দিয়ে চম্পট দেয়। স্থানীয়রা দ্রুততার সাথে বালতি নামিয়ে কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

মৃত্যুর মুখ থেকে শিশুটির ফিরে আসার পেছনে এক অদ্ভুত কারণ খুঁজে পেয়েছেন চিকিৎসকরা। জলে পড়ে গেলেও শিশুটির পরা ডায়াপারটি বাতাসের কারণে লাইফ জ্যাকেটের মতো কাজ করেছিল, যা তাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এই বাড়তি প্লবতার কারণেই শিশুটি তলিয়ে যাওয়া থেকে রক্ষা পায়। উদ্ধারের পর তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই চাঞ্চল্যকর ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *