লেটেস্ট নিউজ

মায়ের চক্ষুদান করে শ্রীঘরে! ৪ দিন পর নাটকীয় মোড় নদিয়ার সেই ঘটনায়

মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে জেল খাটতে হলো সমাজকর্মী আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের চার সদস্যকে। অঙ্গ বিক্রির অভিযোগ তুলে প্রতিবেশীদের সাথে তৈরি হওয়া চরম ভুল বোঝাবুঝির জেরে চারদিন কারাবাস করতে হয় তাঁদের। অবশেষে বৃহস্পতিবার নদিয়া জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পঞ্চম) ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্ত পাঁচজনেরই জামিন মঞ্জুর করেছেন।

আদালতে ভার্চুয়াল শুনানির সময় মূল অভিযোগকারী নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করায় জামিনের পথ প্রশস্ত হয়। বিনা দোষে চারদিন জেল খাটতে হওয়ায় আদালত চত্বরেই ক্ষোভ উগরে দেন সমাজকর্মী সংগঠনের সদস্যরা। মৃতার ছেলের দাবি, মায়ের মরণোত্তর চক্ষুদানের শংসাপত্র থাকা সত্ত্বেও সময়মতো তা দেখাতে না পারায় এই অনভিপ্রেত পরিস্থিতির শিকার হতে হয়েছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *