মায়ের চক্ষুদান কি অপরাধ? সমাজসেবা করতে গিয়ে কেন পুরো পরিবারকে শ্রীঘরে যেতে হলো? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: মৃত মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে গিয়ে কি এখন সাধারণ মানুষকেও পুলিশের হয়রানি সইতে হবে? নদিয়ার কৃষ্ণনগরে এক শিক্ষক ও সমাজকর্মী তাঁর মায়ের কর্নিয়া দান করায় সপরিবারে জেল খাটছেন। কুসংস্কারের বশবর্তী হয়ে প্রতিবেশীদের ‘চোখ চুরির’ ভিত্তিহীন অভিযোগে পুলিশ যেভাবে তদন্ত ছাড়াই গ্রেপ্তার করেছে, তাতে অঙ্গদানের মতো মহৎ উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে।
এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে—তবে কি মানবিকতা দেখানোই এখন ভুলের কারণ? পুলিশি এই পদক্ষেপে একদিকে যেমন সামাজিক সচেতনতা ধাক্কা খেল, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার ছায়াও দেখছেন অনেকে। বৈধ নথি থাকা সত্ত্বেও কেন আইনি সুরক্ষা মিলল না, তা নিয়ে বর্তমানে শহরজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

