মায়ের বকুনিতেই কি মৃত্যু? এন্টালিতে লিফটের গর্তে উদ্ধার শিশুর দেহ – এবেলা
এবেলা ডেস্কঃ
এন্টালির কনভেন্ট রোডে একটি নির্মীয়মাণ বহুতলের লিফটের গর্ত থেকে তিন বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে মায়ের সাথে ছাদে যাওয়ার পর নিখোঁজ হয় শিশুটি। পুলিশ জানিয়েছে, সিঁড়ি দিয়ে নামার সময় অসাবধানতাবশত লিফটের জন্য রাখা ফাঁকা গর্তে পড়ে যায় সে।
নিহত শিশুর নাম প্রীতম রাজবংশী। প্রাথমিকভাবে তার মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

