মারাঠা বীরের লুকে রিতেশ দেশমুখ, প্রকাশ্যে এল ‘রাজা শিবাজি’ ছবির প্রথম ঝলক
ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রাজা শিবাজি’-র ফার্স্ট লুক পোস্টার। অভিনেতা রিতেশ দেশমুখের পরিচালনায় এই ঐতিহাসিক ছবিতে স্বরাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বড় পর্দায় তুলে ধরা হবে। প্রকাশিত পোস্টারে রিতেশকে তলোয়ার হাতে যোদ্ধা-রাজার বেশে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
জিও স্টুডিওস এবং মুম্বই ফিল্ম কো ম্পা নির যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে রিতেশ ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন ও ফারদিন খানের মতো একঝাঁক তারকা। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অজয়-অতুল জুটি এবং প্রযোজনায় আছেন জ্যোতি দেশপান্ডে ও জেনেলিয়া দেশমুখ। এটি রিতেশ পরিচালিত দ্বিতীয় বড় কাজ হতে চলেছে।
নির্মাতারা জানিয়েছেন, আগামী ১ মে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বিশাল বাজেটের ছবিটি। উল্লেখ্য, রিতেশ দেশমুখ এর আগে তাঁর পরিচালিত প্রথম মারাঠি ছবি ‘ভেড’-এর মাধ্যমে বক্স অফিসে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় ব্যস্ত রিতেশের এই নতুন সিনেমাটি মারাঠা ইতিহাসের এক অভূতপূর্ব সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে।

