লেটেস্ট নিউজ

মার্কিন কমিশনের রিপোর্টে আরএসএস-র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, কড়া জবাব দিল ভারত – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে দাবি করে আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর ওপর নিষেধাজ্ঞা চাপানোর সুপারিশ করেছে মার্কিন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশন। ডোনাল্ড ট্রাম্প সরকারের অধীনস্থ এই কমিশন তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, এই সংস্থাগুলোর কারণে ভারতে ধর্মপালনের অধিকার বিঘ্নিত হচ্ছে। এর প্রেক্ষিতে মার্কিন মুলুকে তাদের প্রবেশ নিষিদ্ধ করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মার্কিন কমিশনের এই বিতর্কিত রিপোর্টকে সরাসরি ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার রাতে জানান, বছরের পর বছর ধরে এই কমিশন ভারতের একটি বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত চিত্র তুলে ধরছে। ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এই ধরনের রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে।

পাল্টা জবাবে ভারত বলেছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে কমিশনের উচিত নিজেদের দেশের পরিস্থিতির দিকে নজর দেওয়া। আমেরিকায় ক্রমাগত হিন্দু মন্দিরে হামলা এবং ভারতীয়দের প্রতি বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। এর আগেও একাধিকবার ভারত বিরোধী রিপোর্ট পেশ করায় এই সংস্থাকে কড়া ভাষায় বিঁধেছে বিদেশমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *