মার্কিন পণ্যে শুল্ক নেই, পকেটে টান পড়বে সাধারণ মানুষের? ইউনূস সরকারের বড় পদক্ষেপে শোরগোল! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: মাত্র ১ শতাংশ শুল্ক ছাড় পেতে দেশের এত বড় ক্ষতি কি মেনে নেওয়া যায়? অন্তর্বর্তী সরকারের নতুন সিদ্ধান্তে ৬ হাজারের বেশি মার্কিন পণ্যে শুল্ক শূন্য করায় সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়বে কি না, সেই প্রশ্ন এখন তুঙ্গে। আমেরিকা থেকে আসা সাড়ে চার হাজার পণ্যে এখনই কোনো কর দিতে হবে না, যা দেশের রাজস্ব আদায়ে বড়সড় ঘাটতি তৈরি করতে পারে।
আন্তর্জাতিক মহলের মতে, ভারতকে টেক্কা দিয়ে বস্ত্র রফতানি বাড়াতে গিয়ে ঢাকা চড়া মূল্য দিচ্ছে। ধাপে ধাপে আরও ২২১০টি পণ্যের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে জাতীয় অর্থনীতিতে প্রবল চাপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভোটের মুখে তড়িঘড়ি করা এই চুক্তির ফলে সরকারি কোষাগারে যে টান পড়বে, তার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ নাগরিকের দৈনন্দিন জীবনে কতটা পড়বে, তা নিয়ে চলছে তীব্র বিতর্ক।

