লেটেস্ট নিউজ

মার্কিন ভিসা নিয়ে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, ভারতীয় পড়ুয়াদের কপালে চিন্তার ভাঁজ! – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকায় উচ্চশিক্ষারত বা গমনেচ্ছুক ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে ট্রাম্প প্রশাসন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়েছে, স্থানীয় আইন লঙ্ঘন বা গ্রেফতার হলে তাৎক্ষণিক বাতিল হবে স্টুডেন্ট ভিসা। এমনকি ভবিষ্যতে আমেরিকায় প্রবেশের পথ স্থায়ীভাবে বন্ধ হওয়ার পাশাপাশি দেশান্তরের ঝুঁকিও থাকছে। প্রশাসন সাফ জানিয়েছে, ভিসা পাওয়া কোনো অধিকার নয়, বরং এটি একটি বিশেষ সুযোগ মাত্র।

ট্রাম্প সরকারের কঠোর অভিবাসন নীতির প্রভাবে ইতিমধ্যেই ভারতীয়দের এইচ-১বি ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরেই আমেরিকায় ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রায় ১৯ শতাংশ হ্রাস পেয়েছে। ভিসা বাতিলের এই নতুন হুমকি এবং কড়াকড়ির ফলে কয়েক হাজার ভারতীয় শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, যা শিক্ষা মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *