মার্কিন মুলুকে পরমাণু তথ্য পাচার? বড় ফাঁদে চীনা জেনারেল – এবেলা
এবেলা ডেস্কঃ
চীনের সামরিক বাহিনীর শীর্ষপদে বড়সড় ধস। পারমাণবিক গোপন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির অভিযোগে তদন্তের মুখে জেনারেল ঝাং ইউশিয়া। শি জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই জেনারেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির গুরুতর প্রমাণ মিলেছে বলে দাবি করেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।
অভিযোগের মূল পয়েন্ট:
- পরমাণু তথ্য ফাঁস: চীনের নিউক্লিয়ার টেকনোলজি ও স্ট্র্যাটেজিক গোপন নথি মার্কিন গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ।
- বিশাল দুর্নীতি: সামরিক কেনাকাটা ও পদোন্নতির বিনিময়ে বিপুল অর্থ আত্মসাৎ।
- রাজনৈতিক ষড়যন্ত্র: দলের ভেতরেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে লবি তৈরির চেষ্টা।
চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের প্রাক্তন প্রধান গু জুনকে জেরা করতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোনো আপস করা হবে না।

