মার্চের শুরুতেই কি ভোটের বাদ্যি? বঙ্গে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজ্যে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিপুল সংখ্যক আধাসেনা মোতায়েনের সিদ্ধান্ত জানানো হয়েছে। ১ মার্চ থেকে দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখতে চলেছে।
প্রথম দফায় ১ মার্চ রাজ্যে আসবে ২৪০ কো ম্পা নি বাহিনী। যার মধ্যে ১১০ কো ম্পা নি সিআরপিএফ, ৫৫ কো ম্পা নি বিএসএফ এবং বাকি অংশ সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি থেকে নেওয়া হবে। এরপর ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে। দ্বিতীয় দফায় ১২০ কো ম্পা নি সিআরপিএফ-সহ অন্যান্য আধাসেনা জওয়ানরা জেলায় জেলায় পৌঁছে যাবেন।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি কো ম্পা নিতে কমপক্ষে ৭২ জন জওয়ান থাকবেন। এরা মূলত স্পর্শকাতর এলাকায় রুট মার্চ, সাধারণ ভোটারদের মনোবল বৃদ্ধি এবং ইভিএম পাহারার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। প্রতিটি কো ম্পা নিতে একটি করে কুইক রিঅ্যাকশন টিম বা কিউআরটি থাকবে। রাজ্য সরকারকে ইতিমধ্যেই এই বিশাল বাহিনীর থাকা ও যাতায়াতের সুব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর এই আগাম তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ২০১১ সালের পর থেকে প্রতি নির্বাচনেই বঙ্গে বাহিনীর সংখ্যা ক্রমশ বাড়ানো হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে রেকর্ড ১১০০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার প্রাথমিক স্তরেই ৪৮০ কো ম্পা নি আসার খবরে স্পষ্ট যে, কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট করাতে বদ্ধপরিকর। সিআরপিএফ-এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর প্রধান সমন্বয় সাধক হিসেবে নিয়োগ করা হয়েছে।

