লেটেস্ট নিউজ

মার্চে উৎসব ও ছুটির লম্বা তালিকা: আগেভাগেই সেরে রাখুন ব্যাঙ্কের জরুরি কাজ

মার্চ মাসে আর্থিক বছরের সমাপ্তির পাশাপাশি ক্যালেন্ডারে ছুটির ছড়াছড়ি থাকায় ব্যাঙ্কিং পরিষেবা একাধিক দিন বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই এই প্রভাব শুরু হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি চতুর্থ শনিবার এবং ১ মার্চ রবিবার হওয়ায় টানা দুদিন পরিষেবা মিলবে না। ফলে চেক ক্লিয়ারেন্স বা কেওয়াইসি-র মতো গুরুত্বপূর্ণ কাজগুলো ২৭ ফেব্রুয়ারির মধ্যেই সেরে রাখা জরুরি।

চলতি মাসে হোলি, শবে কদর, উগাদি এবং নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২ থেকে ৪ মার্চ হোলির ছুটি ছাড়াও ১৩, ১৭ ও ১৯ মার্চ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে পরিষেবা ব্যাহত হবে। এছাড়া ২০ ও ২১ মার্চ ইদ-উল-ফিতুর এবং ২৬ ও ২৭ মার্চ রাম নবমী উপলক্ষে কলকাতাসহ দেশের বড় অংশেই ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে।

আর্থিক বছরের শেষ দিন ৩১ মার্চ মহাবীর জয়ন্তী উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, সশরীরে ব্যাঙ্কে যাওয়া না গেলেও এটিএম, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘণ্টা সচল থাকবে। এনইএফটি সুবিধা চালু থাকলেও ছুটির দিনগুলোতে আরটিজিএস পরিষেবা পাওয়া যাবে না। তাই যে কোনো বড় লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আগে থেকেই পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *