মালদহে বিপুল অস্ত্র উদ্ধার: নেপথ্যে কি বিহার যোগ? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের মুখে মালদহে পুলিশের বড় সাফল্য। ইংরেজবাজার ও কালিয়াচকে পৃথক অভিযানে ১৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। পুলিশের প্রাথমিক ধারণা, বিহার থেকে এই মারণাস্ত্রগুলো রাজ্যে আনা হয়েছিল।
এই ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত মইনুল হাসান ও আনারুল হকের থেকে পাইপগান ও সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

