মালাড স্টেশনে ভয়াবহ হত্যাকাণ্ড: ট্রেনের মধ্যেই অধ্যাপককে কুপিয়ে খুন – এবেলা
এবেলা ডেস্কঃ
মুম্বইয়ের মালাড স্টেশনে চলন্ত ট্রেনের জেনারেল কামরায় বচসার জেরে এক কলেজ অধ্যাপককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যাত্রীদের মধ্যে শুরু হওয়া সাধারণ তর্কাতর্কি মুহূর্তেই প্রাণঘাতী রূপ নেয়। ধারালো অস্ত্র দিয়ে অধ্যাপকের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭ বছর বয়সী ওমকার শিন্ডেকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ (জিআরপি)। ধৃত যুবক মালাড পূর্ব এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রেলের কামরায় এমন নজিরবিহীন ও হিংসাত্মক ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

