মাসিক ১৫০০ টাকা পেতে যুবসাথী প্রকল্পে আবেদনের নিয়ম ও যোগ্যতা জানুন এক ক্লিকে – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : বেকার যুবক-যুবতীদের জন্য নবান্ন সম্প্রতি ‘যুবসাথী’ প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ কর্মহীনরা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই ভাতা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে বা স্থানীয় ক্যাম্পে প্রয়োজনীয় নথিসহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বাধ্যতামূলক। আবেদনকারীদের প্রতি বছর নিজেদের ‘লাইভ স্ট্যাটাস’ যাচাই করতে হবে, অন্যথায় এই সরকারি সুবিধা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

