মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার! আজ থেকেই শুরু আবেদন প্রক্রিয়া জানুন বিস্তারিত – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
প্রকল্পের মূল খুঁটিনাটি
- আর্থিক সাহায্য: মাসে ১,৫০০ টাকা।
- সময়সীমা: সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে।
- যোগ্যতা: আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- শর্ত: প্রার্থী কোনো চাকরিতে নিযুক্ত হলে এই ভাতা বন্ধ হয়ে যাবে।
আবেদন করবেন কোথায়
প্রকল্পটি ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। তবে তার আগেই প্রস্তুতি সেরে ফেলছে প্রশাসন। আজ থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। আগ্রহী আবেদনকারীরা নিজ নিজ এলাকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। সঠিক নথিসহ আবেদন জমা দিলেই মিলবে এই মাসিক ভাতার সুবিধা।

